Omnicare Diagnostic Limited এব...

  • Home
  • Omnicare Diagnostic Limited এব...
Omnicare Diagnostic Limited এবং LifePass এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর

Omnicare Diagnostic Limited এবং LifePass এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর

LifePass Offer 14 May, 2026

LifePass আনন্দের সাথে ঘোষণা করছে যে দেশের অন্যতম আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Omnicare Diagnostic Limited এর সাথে একটি গুরুত্বপূর্ণ Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে LifePass সদস্য, গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যরা Omnicare Diagnostic Limited থেকে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন।

 স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার যাত্রা


বর্তমান সময়ে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই LifePass এবং Omnicare Diagnostic Limited একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সহযোগিতার ফলে LifePass ব্যবহারকারীরা বিশেষ ছাড়, প্রিভিলেজড সার্ভিস এবং উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

আনুষ্ঠানিক MoU স্বাক্ষর অনুষ্ঠান


Omnicare Diagnostic Limited এর কর্পোরেট কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই MoU স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Omnicare Diagnostic Limited এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন: -

মতিউর রহমান Assistant General Manager — Corporate Business & Brand Management

LifePass এর পক্ষে স্বাক্ষর করেন: -

মোঃ হাফিজুল ইসলাম Founder, LifePass

  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

Omnicare Diagnostic Limited থেকে: -

মুহাম্মদ রিপন মিয়া Assistant General Manager — Marketing & Sales 

আতিকা কাইশ Senior Officer — Corporate Business & Brand Management

LifePass থেকে: -

মোঃ মাসরুল হক মুহিম Admin & Manager

এবং LifePass এর অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ।

সদস্যদের জন্য কী সুবিধা থাকছে?

এই অংশীদারিত্বের মাধ্যমে LifePass সদস্যরা Omnicare Diagnostic Limited থেকে পাবেন:

- বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা

- নির্ধারিত টেস্টে আকর্ষণীয় ডিসকাউন্ট

- দ্রুত ও প্রাধান্য ভিত্তিক সেবা

- উন্নত মানের ডায়াগনস্টিক সুবিধা

- পরিবারের সদস্যদের জন্যও বিশেষ সুবিধা

LifePass — এক কার্ডে সব সুবিধা

LifePass সবসময় চেষ্টা করছে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সেবা আরও সহজ, সাশ্রয়ী ও স্মার্ট করে তুলতে। স্বাস্থ্যসেবা, সুপারশপ, রেস্টুরেন্ট এবং বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের সুবিধা এখন এক কার্ডেই পাওয়া সম্ভব।

এই নতুন অংশীদারিত্ব LifePass এর স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।

আরও জানতে ফোন করুন: 

☎️ হেল্পলাইন: ০৯৬৪৭৪৫৬০০০